প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৫৪ পি.এম
লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর বিশেষ অনুরোধ ও ডিও (DO) পত্রের আবেদনের প্রেক্ষিতে লালমাই উপজেলার মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের জন্য ১ কোটি ৫০ লাখ টাকার একাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২১ জুন ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী এই অনাবাসিক ভবন নির্মাণ কাজের অনুমোদিত তালিকা প্রকাশ করা হয়।
এই গুরুত্বপূর্ণ বরাদ্দ পাওয়ায় জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীকে লালমাই উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু।
বিএনপির সাধারণ সম্পাদক বলেন, "জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় লালমাই উপজেলার শিক্ষাখাতে এই বড় বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে। এর মাধ্যমে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা পাবে।"
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচলন বাজেটের আওতায় বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কাজের অংশ হিসেবে এই ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে নির্ধারিত শর্তাবলী মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে মাটি পরীক্ষা (Soil Test) ও জরিপ প্রতিবেদন ইইডি (EED) আরপিএমএস-এ আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
See less
ই-পেপার