মো: আল আমিন খান রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, ওরা দু'তিনজন মিলে গোসলের জন্য বরফকলের পুকুরে গেছে তারপর দীর্ঘ সময় পরে চিৎকার শুনে দৌড়ে এসে ড্রেজারের কিছু লোকজন মৃত্যু জিসানকে উদ্ধার করেন।
জিসানের নানা আঃ সালাম বলেন, আমি ছিলাম বাজারের হাসপাতালের কাছে। চিৎকার শুনে আমি এসে দেখি আমার জিসান আর নেই। অথচ সকালে জিসান ওর নানির হাতে পরাটা,ভাজি ও পরে ভাত খেয়েছিলো। পরে প্লুট,বয়া নিয়ে জিসান খেলাধুলা করছিলো। কিছুক্ষণ পরে স্থানীয়রা বরফকলের পুকুরে চিৎকার শুনতে পান। সাথে আরো দু'তিনজন বাচ্চারা ছিলো। কিন্তু পরে যে কি হলো আর কিছুই বলতে পারিনা।
চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ ফাড়ির কর্মকর্তা বেলাল হোসেন বলেন.মৃত্যুর খবর শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার