ডেস্ক নিউজ
এক গোলে পিছিয়ে পড়েও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ঘুরে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপসউইচ টাউনকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা।
গত সপ্তাহে সদ্য প্রিমিয়ার লিগে ওঠা আরেক দল হালের কাছে ২-০ গোলে হতাশাজনকভাবে হেরেছিল ইউনাইটেড। ইপসউইচের বিপক্ষেও শুরুটা ভালো হয়নি তাদের। ২৯ মিনিটে লেইফ ডেভিসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরান ইউনাইটেড অধিনায়ক ফার্নান্দেস। সতীর্থ ম্যাথেউস কুনহার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মিডফিল্ডার। হ্যাটট্রিকের পর ব্রুনো ফার্নান্দেজ
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। জ্যাকব গ্রিভসের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন ফার্নান্দেস। এরপর কাছ থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এরপর সতীর্থ ব্রায়ান এমবুমোকে দিয়ে আরও একটি গোল করিয়ে দারুণ জয় এনে দেন ইউনাইটেড অধিনায়ক। শেষদিকে অবশ্য লিসান্দ্রো মার্তিনেজের ভুলে ইপসউইচ একটি গোল শোধ করে। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার