প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:০২ পি.এম
বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ
বুড়িচং-(কুমিল্লা) প্রতিদিন
কুমিল্লার বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে আলী আশ্রাফ (৬৫) নামে এক বৃদ্ধকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থলে গিয়ে হামলার কারণ জানতে চাইলে তাঁর ছেলে মো. আমির হোসেনসহ আরও দুজনকে লোহার রড দিয়ে মারধর, একটি প্রাইভেটকার ভাঙচুর এবং মেয়ের স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত( ২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বুড়িচং থানার অভিযোগ সূত্রে জানা যায়,থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আমির হোসেন (৪৫)। অভিযুক্তরা হলেন,মফিজুল ইসলামের ছেলে ফাহিম হোসেন (২৪), আরজু (৪৫),শফিকুল ইসলাম ও তার ছেলে রাছেল মিয়া (৪০),আব্দুল বারীর ছেলে রেজাউল মিয়া (৪০) ও মৃত. আজগর আলীর ছেলে জাকির হোসেন (৪৫)। তাঁদের সবার বাড়ি উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর এলাকায়।
লিখিত অভিযোগে আমির হোসেন উল্লেখ করেন, গত (২৬ সেপ্টেম্বর) রবিবার রাত সাড়ে ৭টার দিকে তাঁর বাবা আলী আশ্রাফ ওষুধ কেনার জন্য কণ্ঠনগর বাজারে যান। সেখানে অভিযুক্তরা পূর্ববিরোধের জেরে তাঁকে গালিগালাজ শুরু করেন। আলী আশ্রাফ এর প্রতিবাদ করলে ফাহিম, আরজু ও রাছেল লাঠিসোঁটা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি নীলাফোলা জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে খবর পেয়ে আমির হোসেন, তাঁর বোন কুলসুম আক্তার (৩৫) ও আব্দুল হক (৫৫) ঘটনাস্থলে গেলে শফিকুল ইসলাম, রেজাউল মিয়া ও জাকির হোসেন তাঁদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁদের লোহার রড দিয়ে মারধর এবং আমির হোসেনের প্রাইভেটকার ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওই সময় কুলসুম আক্তারের গলায় ও কানে থাকা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, একটি স্মার্টফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ফাহিম ও আরজু নিয়ে যান।
এ ছাড়া আমির হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা এবং আইনের আশ্রয় নিলে তাঁদের মারধর করে হত্যা ও লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
আমির হোসেন বলেন, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্তদের পক্ষে রাছেল মিয়া জানায়,তাদের উপর আগে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে আমির হোসেন ও তার পরিবার,এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।প্রাইভেটকার ভাঙচুর করেছে গ্রামবাসী।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) লুৎফুর রহমান বলেছেন,কণ্ঠনগর গ্রামের হামলা ঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় অভিযোগ করেছে।অভিযোগের পর সরেজমিনে গিয়ে তদন্ত করে এক পক্ষের মামলা দায়ের করা হয়েছে।তদন্ত চলমান রয়েছে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার