প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:৪৮ পি.এম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন.
মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ, দিনাজপুর (প্রতিনিধি):
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ও ৪৮ টাকা দরে চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, মধ্য স্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ খালেদা বানু, খাদ্য গুদাম ইনচার্জ (ওসিএলএসডি) মোঃ সলিমুল্লাহ ও মোঃ নাজমুল ইসলাম, কৃষি বিভাগের প্রতিনিধি, এমপি'র সফর সঙ্গি শাহজাহান সিরাজ শিপন, মিলার আলহাজ্ব কবিরুল ইসলাম, সাইদুল ইসলাম, তারেকসহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংগ্রহ কেন্দ্র পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি ।
আনুষ্ঠানিক সাক্ষাৎকার খাদ্য নিয়ন্ত্রক জানান সংগ্রহ লক্ষ্যমাত্রা চাল-২৪২৯ মে. টন এবং ধান ১০৪৬ মে. টন.
প্রতি কেজি চালের দাম ৪৯ টাকা ও ধান ৩৬ টাকা।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার