২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

খোলা মাঠে বিভিন্ন গ্রামের আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ রঙবেরঙের শাড়ি ও নতুন পোশাক পরে ঢাক-ঢোলের তালে তালে নেচে-গেয়ে এবং নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী করম উৎসব-২০২৬।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের করমতলী ফুটবল খেলার মাঠে শুরু হওয়া এ উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত।

বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত উৎসবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। উৎসবকে ঘিরে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। করম উৎসবের ঐতিহ্যবাহী বিভিন্ন আচার-অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও তীর প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিতলী রানী পাহান, সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড), ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদ এবং বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির সদস্য। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাসিল স্বপন কিস্কু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহানসহ বাংলাদেশ আদিবাসী পার্টির নেতৃবৃন্দ ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

করম উৎসব আদিবাসী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। কৃষি, প্রকৃতি, সামাজিক বন্ধন ও সম্প্রদায়ের মঙ্গল কামনার সঙ্গে এ উৎসবের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। উৎসবের মাধ্যমে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়।

উৎসব উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ কোটা পুনর্বহাল, জাতীয় সংসদ ও সরকারের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব বৃদ্ধি, আদিবাসী অধ্যুষিত এলাকায় মাতৃভাষায় শিক্ষা চালু ও আদিবাসী শিক্ষক নিয়োগ, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং পৃথক আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা। এছাড়া আন্তর্জাতিক সনদ ও কনভেনশনের পূর্ণ বাস্তবায়ন এবং আদিবাসীদের সুরক্ষা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।

See also  কভার গানই জনপ্রিয়তার শীর্ষে "সিয়াম আহমেদ"

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল তীর প্রতিযোগিতা। এতে নারী ও পুরুষ দলের প্রতিযোগীরা অংশ নেন। পুরুষ দলের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জবচ গ্রাম দল, দ্বিতীয় হয় মহিষবাথান দল এবং তৃতীয় স্থান অর্জন করে দিঘলচাদ দল।

অন্যদিকে নারী দলের তীর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এবচপাড়া দল, দ্বিতীয় স্থান অর্জন করে দিঘলচাদ দল এবং তৃতীয় হয় সোনাবুড়ী দল।
আয়োজকরা বলেন, করম উৎসব শুধু আনন্দ-উৎসব নয়; এটি আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রজন্ম থেকে প্রজন্মে তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা, সাংস্কৃতিক পরিবেশনা ও তীর প্রতিযোগিতার মধ্য দিয়ে সন্ধ্যায় উৎসবের সমাপ্তি ঘটে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বাংলাদেশ আদিবাসী পার্টির নেতাকর্মী, আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন

১

জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২

বরুড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

৩

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

৪

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

৫

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

৬

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ;প্রাইভেট-কোচিং নির্ভরতা ছাড়াই শ্রেণিকক্ষে সিলেবাস শেষ করার ঘোষণা

৭

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন করলেন আবুল কালাম. এমপি

৮

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

৯

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

১০

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

১১

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

১২

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

১৩

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

১৪

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

১৫

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

১৬

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

১৭

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

১৮

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১৯

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

২০