প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৭:৫৮ এ.এম
বরুড়ায় হাত পা বাঁধা অজ্ঞাত নারীর লা*শ উদ্ধার

মাহফুজ বাবু : কুমিল্লা
কুমিল্লার বরুড়ায় হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর ম*রদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের উত্তর উড্ডা এলাকা থেকে ম*রদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা ম*রদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নারীর হাত পা বাঁধা অবস্থায় ছিল। এছাড়া মাথার অংশ কাদা-মাটির নিচে পড়ে থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, “লা*শ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃ*ত্যুর কারণ জানা যাবে। পুলিশ ম*রদেহটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।"
ই-পেপার