ডেস্ক নিউজ
পুলিশের কোনো কোনো ক্ষেত্রে মনোবলের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের ঢিলেঢালা ভাব রয়েছে, এমনটা মনে করেন না তিনি।
পুলিশের মধ্যে ঢিলেঢালা ভাব আছে কিনা জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘পুলিশের ঢিলেঢালা ভাব নেই, বরং আমরা এভাবে বলতে চাই, পুলিশকে একসময় যে রকমভাবে ব্যবহার করা হয়েছিল, ওটাকে যদি আমরা পুলিশ মনে করি, পুলিশিং মনে করি, সেটা আমি ঠিক বলে মনে করি না।’
তিনি বলেন, ‘আমরা পুলিশের এক ধরণের মিলিটারাইজেশন দেখেছি, পুলিশের হাতে যুদ্ধের অস্ত্র তুলে দেওয়া হয়েছে, পুলিশ কথায় কথায় গালি দিয়েছে, পিটিয়েছে, গুলি করেছে, কথায় কথায় করেছে। পুলিশিং বরং ও রকম হওয়া চলবে না।’
পুলিশের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘একটা কথা মনে রাখব আমরা, পুলিশ জনগণের সাথে, দেশের জনগণের সাথে ডিল করে। আমি যদি ভুলও করি, অপরাধও করি, আমি এ দেশের জনগণ। আমি তো আর্মি না। আর্মির বন্দুক থাকে শত্রু দেশের প্রতি তাক করা। পুলিশের বন্দুকও যদি থাকে, সেটা নিজ দেশের নাগরিকের বিরুদ্ধে থাকে।’
তবে পুলিশের মনোবলের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘আমি একমত, কোনো কোনো ক্ষেত্রে পুলিশের মনোবল অভাব আছে। যে ঘটনা ঘটে গেছে, আমরা প্রায়ই বলি যে এটা একটু ফিরে আসতে হবে এবং আমাদের জনগণও যেন পুলিশের পাশে দাঁড়ায়, তারা যেন এটা ফিরে পেতে সহজ হয়।’
জ্বালানি তেলের দাম বাড়ানোর সময় তিনি সরকারে না থেকে আগের মতো অ্যাক্টিভিস্ট থাকলে কী ভূমিকা নিতেন, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আপনি বলছেন, আমি যদি এই সরকারে না থেকে অ্যাক্টিভিস্ট হতাম, তাহলে নিশ্চয়ই এটার প্রতিবাদ করতাম। হাসিনার সময়গুলো প্রতিবাদ না শুধু, হাসিনার পদত্যাগ চাইতাম। এখন চাওয়া যাবে না, চাওয়া উচিত হবে না।’
তিনি বলেন, ‘হাসিনার সময় যখনই এ ধরণের সংকট হতো, পেঁয়াজের দাম ৩০০ টাকা হতো, দাম এত বাড়তো, আমরা বলতাম তুমি যাও। বলতাম কারণ হচ্ছে ওই সরকারকে আমরা ওন করি নাই, এটা একটা লেজিটিমেট সরকার ছিল না। সো, আমরা পদত্যাগই চাইতাম, তুমি চলে যাও, তুমি... ওই যুক্তিই আমরা শুনতে প্রস্তুত ছিলাম না।’
বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, ‘এই সরকার একটা নির্বাচিত সরকার, আমি প্রায় আগেই বলেছি এটা আমাদের সরকার। আমাদের অনেকেই হয়তো এই সরকার, মানে এই মার্কায় ভোট দেই নাই, কিন্তু আমরা এই প্রক্রিয়ায়, ইলেকশনে পার্ট ছিলাম, আমরা পার্টিসিপেট করেছি, পরাজিত হয়েছি। একইভাবে ভবিষ্যতে কোনো নির্বাচনে আমরা পরাজিত যদি হই, সেই সরকারকেও আমরা ওন করব।’
তিনি বলেন, ‘তো সেই বিবেচনায় আমি আপনার সাথে একেবারেই একমত যে এটার সমালোচনা হবে, এটাকে আর একটু বেটারভাবে করা গেল কিনা, আর একটু কম করা গেল কিনা, এই সমালোচনা প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে আসবে।’
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার