বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতার উন্নয়ন, মেধা ও সৃজনশীলতার বিকাশ, নেতৃত্বদানে সক্ষম প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পয়েন্ট ইংলিশ অলিম্পিয়াড এন্ড কালচারাল ফিয়েস্টা-২০২৬ অনুষ্টিত হয়েছে।
শনিবার দিনব্যাপী নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে অলিম্পিয়াড এন্ড কালচারাল ফিয়েস্টা অনুষ্ঠিত হয়।
নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিলুর রহমান জুয়েল, এডভোকেট একরামুল হক, অবসরপ্রাপ্ত উদ্ভিদ সংরক্ষণ অফিসার রশিদুল আলম সরকার, ব্যবসায়ী হাসান আলী, সমাজসেবক মোস্তফা কামাল,
পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু প্রমুখ।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী এই অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার