মোঃ ফারুক হোসেন,পাইকগাছা
আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২ আগস্ট রোববার সকালে উপজেলার রাড়ুলীতে তাঁর নিজ বাসভবনে জেলা প্রশাসনের আয়োজনে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর স্মৃতি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক হুরে জান্নাত।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম, ওসি(অপারেশন) জুলফিকার আলী,উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, লেখক জয়ন্ত ঘোষ, সাংবাদিক দিদারুল আলম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, রাড়ুলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, প্রধান শিক্ষক গৌতম ঘোষ, শিক্ষার্থী সমাপ্তি ঘোষ, অরিত্র দাশ, ফাতিম আনজুম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোটার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন সোহাগ, আহম্মদ আলী বাচা, ফারুক হোসেন, আবুল কালাম আজাদ, ষোলা আনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শুকুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের বৈজ্ঞানিক অবদান, দেশপ্রেম ও জীবনদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার