প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১:১৯ পি.এম
নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট পুনঃগণনার দাবি, সহিংসতার প্রতিবাদে প্রিন্সিপাল ইকবাল হোসাইনের সংবাদ সম্মেলন

মোঃ নুরুন্নবী,পাবনা
নির্বাচনে দলীয় কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে ভোট গ্রহণ ও গণনায় জালিয়াতির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
শনিবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হোসাইন এর পক্ষে এসব অভিযোগ করেন পাবনা জেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান। নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তাঁর দাবি, কেন্দ্রগুলোতে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—ঘনিষ্ঠ ব্যক্তিদের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। ফলে ভোট গ্রহণ ও গণনার সময় ব্যাপক অনিয়ম এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “ভোটারদের প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন পরিচালনা করায় জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে।” তিনি অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনঃগণনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। বিভিন্ন এলাকায় ভাঙচুর ও হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
প্রিন্সিপাল ইকবাল হোসাইন এর পক্ষে অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, যেন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সংস্কার আনা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ, এস এম সোহেল, পাবনা পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, নায়েব আমীর মাওলানা জাকারিয়া, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল সহ
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরাও অবিলম্বে ভোট পুনঃগণনা এবং সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার