
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার নবাগত জেলা প্রশাসক রোজী আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কুমিল্লা জেলা কমিটি।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে ক্যাব নেতৃবৃন্দ ফুলের তোড়া প্রদান করে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবাগত জেলা প্রশাসককে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও কুমিল্লা জেলা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ মাহতাব, সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম, যুগ্ম সম্পাদক মাহমুদ আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহিদ, জেলা কমিটির সদস্য মোঃ আব্দুল মমিন এবং কুমিল্লা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাবের বিভিন্ন কার্যক্রম ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার