
মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো: মনজুরুল ইসলাম মঞ্জু১লাখ৭৮হাজার ৪৮৯ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৫১৫, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে আইনজীবী মো. চাঁন মিঞা পেয়েছেন ৩ হাজার ৭৪, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মো. রিজুওয়ানুল ইসলাম পেয়েছেন ৫৯৩ ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে রঘুনাথ চন্দ্র রায় পেয়েছেন ২ হাজার ২৬২ ভোট।
বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,দুই উপজেলার ১২৮টি ভোটকেন্দ্রে কোন ধরনের অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি চোখে পরার মতো। বিশেষ করে নারী ও সনাতন ধর্মীয় ভোটারদের উপস্থিতি নজর কেড়েছে সর্বস্তরের জনগণের। ভোর থেকে ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।
প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তাঁরা ভোটকেন্দ্রে এসেছেন এবং দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত!