আবদুল মান্নান
কুমিল্লা চৌদ্দগ্রামে শুক্রবার (৬ই নভেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বিএনপির কার্যালয়ে পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, সহ-সভাপতি শাহ আলম এর রোগমুক্তি কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশী ঢাকা একটি হাসপাতালে ভর্তি আছেন। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির সাবেক নেতা নুর হোসেন বলাই, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, আবদুল মমিন মুন্সী, ইউসুফ, আবদুল কুদ্দুস, কামাল উদ্দিনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তাহের পলাশী রোগ মুক্তি কামনা করে একটি মুনাজাত করা হয়।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার