
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দায়িত্ব) সুজন চন্দ্র রায়। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ও কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেনের পরিচালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬" আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, চৌদ্দগ্রাম মডেল থানার ওসি (তদন্ত) গুলজার আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী'র সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আবদুল বারিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, উপজেলা পেশাজীবি সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ -সভাপতি মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। পরে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্ত শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল আহসান মহাব্বত এর সভাপতিৃত্বে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, নুরুনবী, হুমায়ুন কবির, খোরশেদ আলম, গাজী কবির, আমিনুল ইসলাম ছুট্ট, জামাল উদ্দিন মামুন, মোঃ হাসান, বদিউল আলম নোমান, আনোয়ার হোসেন ডেভিড, আবির চৌধুরীসহ উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার