প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৭:১৪ এ.এম
চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম ( কুমিল্লা ) প্রতিনিধি:
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদার দিক নির্দেশনায় এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, দলকে সুসংগঠিত, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোঃ জোবায়ের। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদার।
শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: তৌহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি একে শাহজাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: শহিদুল ইসলাম, আবুল হাসেম, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম মোস্তফা।
শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: মোবারক হোসেনের সভাপতিত্বে ও শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এমএএইচ নবীন হাজারী এবং শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা মো: এনামুল হক এনামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পাদক মো: মোরশেদ, শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, মো: সেলিম, মইনুল ইসলাম ভুলু, খলিলুর রহমান খলিল, মাহবুব আলম, মো: শাহজাহান, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সুমন, ৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তাহের মুন্সী, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোস্তফা মজুমদার নীরব, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: রাসেল, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: কবির হোসেন, ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো: নাছির, ১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন।
এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলেসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ই-পেপার