আবদুল মান্নান
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার চৌদ্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার চৌদ্দগ্রাম পূজা ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পৌরসভা পূজা ফ্রন্টের সভাপতি অনিল বণিকের সভাপতিত্বে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশ্মশান ও মহাদেব মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ধর্মীয় ¯েøাগান ও ভক্তিমূলক আয়োজনে শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা, গীতাপাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, শান্তি ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা পূজা ফ্রন্টের সেক্রেটারি আশীষ কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা ফ্রন্টের সদস্য আপন সাহা, খোকন কর্মকার, সুমন সাহা, বাদল সাহা, টিপু দাস, স্বপন দাস ও টিটু দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে চৌদ্দগ্রাম থানা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার