চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রামে ১ হাজার পিছ ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধারসহ চারজন ও বিভিন্ন ঘটনায় অভিযুক্ত আরও ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ। আটককৃতরা হলো; বাবুচির অনি হোসেন, মোরশেদ আলম, মোঃ নাছির, অলিপুরের ছারু মিয়া, বারাইশের ফরহাদ, আলী হোসেন, মোঃ শাকিল, কাশিনগরের কবির হোসেন, দক্ষিণ কাইচ্ছুটির মোস্তফা, বৈদ্দেরখীলের আলমগীর হোসেন, বাঙ্গালমুড়ির ফারুক হোসেন, সাবেক পাড়ার মোঃ রুবেল, সুজাতপুরের রুবেল হোসেন, বড়পুস্করণীর ফাতেমা আক্তার, ভাজকরার খাদিজা বেগম পারুল ও কমলপুরের কাউছার হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জনকে আটক করেছে। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ বলেন, মাদক ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় অভিযানে ১৬ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার