চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বাস্থ্য সম্মত, রুচিশীল ও আধুনিক খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠিত “ক্যাফে বাড়ি” রেন্টুরেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে দোয়া-মিলাদ ও মুনাজাত এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন রাস্তার পূর্বপাশে পৌর এলাকার চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী তৈয়ব আলী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এ রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, পৌর বিএনপি নেতা কাজী মো. জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মো. আবু নাছের ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মাহবুবুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, সাংবাদিক মো. বেলাল হোসাইন, মুহা. ফখরুদ্দীন ইমন, মো. শাহীন আলম, কাজী সেলিম, মো. মাছুম, মো. সানোয়ার হোসেন, সাকিবুল হাসান মিয়াজী, ব্লগার মো. মাসুম, মিয়া শাহীন, “ক্যাফে বাড়ি” এর স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান রিয়াজ, কাজী মহিন, কাজী রুবেল, যুবনেতা মো. মিশকাত হোসাইন শুভ, মনছুর আলম, কাজী সিয়াম, মো. মাজহারুল ইসলাম উজ¦ল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকৃত এ “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্টে দেশীয় সকল প্রকার খাবার সহ বিভিন্ন দেশীয় রুচিসম্মত উন্নত ও আধুনিক খাবার পাওয়া যাবে বলে জানিয়েছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। রয়েছে ঠান্ডা-কোমল পানীয় সহ সকল প্রকার জুস ও আইসক্রীম। এখানে রয়েছে অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশ। রেস্টুরেন্ট জুড়ে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। প্রিয়জন সহ স্বপরিবারে গল্প-আড্ডায় সময় কাটানোর জন্য রয়েছে আলাদা ক্যাবিন এর সু-ব্যবস্থা। শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত বিনোদন এর সু-ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে সু-সজ্জিত পরিবেশে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন হওয়ায় খাবার প্রেমিদের যেন খুশির অন্ত নেই। উদ্বোধন এর দিনই খাবার প্রেমিদের ভীড় লক্ষ্য করা গেছে। নতুন খাবার ও নতুন স্বাদের আশায় অনেককেই দেখা গেছে স্বপরিবারে এ রেস্টুরেন্টে আসতে। উন্নত সেবা ও গ্রাহক সন্তুষ্টিই কর্তৃপক্ষের মূল লক্ষ্য বলে জানিয়েছেন “ক্যাফে বাড়ি” এর স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান রিয়াজ।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার