
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট (বালক-বালিকা) উপজেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বালক দলের খেলায় বাতিসা প্রাথমিক বালিকা বিদ্যালয়কে গোলে হারিয়ে গোমারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকা দলে বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে গোলে হারিয়ে মিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
আজ সোমবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি হাইস্কুলে মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর মোহাম্মদ সিদ্দিকীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধান শিক্ষক, মো. কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ারের হোসেন পাটোয়ারী দুলাল, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইব্রাহিম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতি সভাপতি মো. মিজানুর রহমান, কাজী জহির, সাইফুল আলম, এরশাদ উল্লাহসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার