আবদুল মান্নান
কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আয়োজক কমিটি।
সোমবার বিকেলে চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে মতবিনিময়কালে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়বৃন্দ।
নেতৃবৃন্দ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা কামনা করেন। আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হবে।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাব বনাম শান্তির বাজার ইউনাইটেড ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। এছাড়াও উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার