
বেলাল হোসেন, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার বহুল কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় আগামী চলতি সপ্তাহে ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
২৪ এপ্রিল শুক্রবার বিকেলে জেলার মির্জা রুহুল আমিন মিলনায়তন কালিবাড়িতে ঠাকুরগাঁও জেলার ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত পরিবার মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ এবং এলজিইডি ও জেলা পরিষদ মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন সামাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ বরাদ্দ পত্র বিতরণ অনুষ্ঠান বক্তব্য এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনল মোহাম্মদ রফিকুল হক,জেলা প্রশাসক ঠাকুরগাঁও,মো আফাজ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ঠাকুরগাঁও,মোহাম্মদ মামুন বিশ্বাস,নির্বাহী প্রকৌশলী এলজিইডি ঠাকুরগাঁও, মির্জা ফায়সাল আমিন সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপি, খোদাদাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ঠাকুরগাঁও, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সম্পাদক সহ প্রমুখ স্হানীয় নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার