
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণার শেষে দিনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামীম কায়সার লিংকনের সমর্থনে ধানের শীষের পক্ষে এক গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সামন থেকে একটি গণ মিছিল বের হয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন, বিএনপি'র কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক কবির আহাম্মেদ, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপি'র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক চলতি দায়িত্ব সাজাদুর রহমান সাজু প্রমুখ।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার