
জেলা প্রতিনিধি
সন্ত্রাসী কর্মকাণ্ড বা কেন্দ্র দখলের চিন্তা করলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলে জানিয়েছেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার আমতলী উপজেলার পৌরসভা মাঠে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ভোটকেন্দ্রে দখলের চিন্তা করবেন না। আপনারা ইসলামী দলের নেতাকর্মীদের নাম শুনেছেন। কিন্তু আপনার ভালো করে জেনে রাখেন, আমরা কিন্ত সভ্যে সভ্য। কিন্তু খোদা না কাজ আমাদের যদি টালানো হয়, এমন ভাবে গর্জন শুরু হবে। বঙ্গোপসাগরে নিক্ষেপ হবেন, আপনাদের খোঁজ করেও পাওয়া যাবে না। আমাদের বিরক্ত করবেন না। ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন।
নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে ভোটারদের পা ধরে হলেও হাতপাখা প্রতীককে বিজয় করতে হবে। দেশে ইসলামের বিজয় দক্ষিণাঞ্চল থেকেই শুরু হবে।
বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন নির্বাচনে বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার