
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নাহিদ রানা, সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসে কে নির্বাচিত করা হয়। গত ১ মে ২০২৬ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
মহানগর ছাত্রদলের এই পূর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন পরিশ্রমী ও বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা কুমিল্লা জর্জকোর্টের শিক্ষানবীশ আইনজীবী মোঃ মহসিন।
মহসিন জানায়, আমাকে মহানগর ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করায় আমি সকলের প্রতি চীর কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অবস্থান থেকে আমি যে মহানগর ছাত্রদলকে আরোও শক্তি ও গতিশীল করতে পারি।