কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়াকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নবনিযুক্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তাঁরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসক মোঃ মোস্তাক মিয়া নবনিযুক্ত কর্মকর্তার সফলতা কামনা করেন এবং জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া সকলের সহযোগিতা কামনা করেন এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার