প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ১:৪৯ পি.এম
কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক
মাহফুজ বাবু; কুমিল্লা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে অভিযান, গ্রেপ্তারদের মধ্যে ঘটনায় সরাসরি জড়িত ২ জন; ব্যবহৃত চাপাতি উদ্ধার।
কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে জাহিদ হাসান (১৯) ও জীবন ওরফে সাগর (২২) ওই ছিনতাইয়ের ঘটনায় সরাসরি সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নজরে আসে। পরে তিনি কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় ভিডিও পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল। বুধবার (৪ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় কান্দিরপাড় এলাকায় টমছম ব্রিজ থেকে কোটবাড়িগামী সড়কের পাশে ইবনে সিনা ডি-ল্যাবের মালিকানাধীন একটি পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের ইলিয়টগঞ্জের বাসিন্দা জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) এবং নন্দীর বাজারের জাহিদ (২২)।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার