ডেস্ক নিউজ
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথক অভিযানে আকাশসীমায় প্রবেশ করা ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। বুধবার (১৪ অক্টোবর) গালফ নিউজ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সূত্রে এই তথ্য জানিয়েছে।
জোটের যৌথ বাহিনী কমান্ড এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, রাজধানী রিয়াদ এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় এলাকার আকাশ থেকে ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।পরবর্তী এক বিবৃতিতে যৌথ বাহিনী জানায়, ওই একই অঞ্চলে আরো ২টি শত্রুভাবাপন্ন ড্রোন সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করা সম্ভব হয়েছে।
এর আগে মঙ্গলবারের শুরুতেই রিয়াদের উত্তরাঞ্চলে ৩টি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছিল জোট বাহিনী, যার ফলে মঙ্গলবার সারাদিনে ধ্বংস করা ড্রোনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫টিতে।সৌদি নেতৃত্বাধীন জোট দেশের আকাশসীমাকে যেকোনো সম্ভাব্য হুমকি থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার