সরকারের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত মো. শাহ আলমকে বদলি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, মো. শাহ আলম এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন