২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৮ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

ডেস্ক নিউজ

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। নব্বই দশকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে নাড়া দিয়েছিল ফেরদৌস-প্রিয়াঙ্কা জুটির এ সিনেমা। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ২৮টি বছর।

এবার সেই মধুর স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

মূল গল্পকে অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান।

বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’র মূল আকর্ষণ ছিল নতুন দুই মুখ ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। তাদের রসায়ন ও অভিনয়ের মুগ্ধতা আজও সিনেপ্রেমীদের মনে গেঁথে আছে। ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্যেই হয়তো এবারও কেন্দ্রীয় দুই মূল চরিত্রে বেছে নেওয়া হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে।

সিনেমাটিতে ফেরদৌসের জায়গায় অভিনয় করেছেন আরিয়ান এবং প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় রূপালী পর্দায় আসছে এই নতুন জুটি। সিনেমাটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক তারকা।

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির তুমুল জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর সুরে এর কালজয়ী গানগুলো। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ কিংবা ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো আজও শ্রোতাদের স্মৃতিতুর করে তোলে।

সেই আবহ বজায় রাখতে পুরোনো ছয়টি কালজয়ী গানের মধ্য থেকে তিনটি গানের রিমেক করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের রুজি-পছন্দ মিলিয়ে যুক্ত করা হয়েছে একদম নতুন দুটি গান।

জানা গেছে, নতুন এই সিনেমা ও নতুন মুখদের নিয়ে বেশ আশাবাদি এই নির্মাতা। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

Facebook Comments Box
See also  ডন গ্রেফতারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত

‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাখ্যা

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

বাড়লো বাস ভাড়া

১১

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

১২

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

১৩

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

১৫

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

১৬

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩৩

১৭

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতাল উদ্বোধন করবেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

১৮

ধানমন্ডি লেক থেকে ভাসমান ম রদেহ উদ্ধার

১৯

কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

২০